ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যে হ্যাক হওয়া নিজের ফেসবুক আইডি ফিরে পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।
তবে এখনো তার আটটি আইডি হ্যাকারদের দখলে থাকায় এখনই স্বস্তি পাচ্ছেন না।
হিরো আলম জানান, হ্যাক হওয়া ৯টি আইডির মধ্যে ‘আশরাফুল হোসেন আলম’ নামে একটি ফেসবুক আইডি ফেরত পেয়েছেন। আইডিটি উদ্ধার হওয়ায় তিনি ডিবি প্রধানের প্রতি কৃতজ্ঞ।
হিরো আলমের দাবি, দেশের বাইরে থেকে ‘মিঞা আসকর’ নামের এক ব্যক্তি তার আইডিগুলো হ্যাক করেছেন। তার (হিরো আলম) সঙ্গে ওই ব্যক্তির কোনো শত্রুতা নেই।
এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে হিরো আলম ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি বলেন, আমার ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রামসহ ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
এ ব্যাপারে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আসতে বলেছেন। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করব।
আরও পড়ুন:
- আগামী সপ্তাহেই হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়
- এবার ত্বকের যত্নেও উপকারি গ্রিন টি!
- মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মামলা
- সাঁতার না জানার খেসারত দিতে হলো সাজিমকে
- সংগীতশিল্পী ন্যানসির গৃহকর্মী স্বামীসহ রিমান্ডে
- রানি রাসমণি খ্যাত ‘দিতিপ্রিয়া’ এবার রং-তুলিতে
- প্রশাসনে কর্মরত দুই উপসচিবের একযোগে দফতর বদল
- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সম্পাদক পরিষদের
- বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ২২৫ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
- অভ্যন্তরীণ ফ্লাইটের নতুন রেকর্ড, একদিনেই উড়ল ৪৫ লাখ মানুষ
