আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার মরুভূমির দক্ষিণে একটি হাইওয়েতে দুটি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

সোমবার (১৪ নভেম্বর) দুর্ঘটনায় হতাহতরা সবাই সাব-সাহারান আফ্রিকান অর্থাৎ গিনি ও মালির নাগরিক।

আলজেরিয়ার নাগরিক সুরক্ষা সংস্থা ফেসবুকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেগেন ও বোর্দজ বাদজি মোখতার নামক জায়গার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে জানানো হয়েছে।

Share this news as a Photo Card