জার্মানির বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে ছুরিধারী নিহত

জার্মানির এক বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে ছুরিধারী এক যুবক নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকালে দেশটির মানহাইম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ফ্যাকাল্টি ভবনের গ্রন্থাগারে এই ঘটনা ঘটে।

পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তি ৩১ বছর বয়সী এক জার্মান নাগরিক। তার হাতে বড় একটি ছুরি ছিল। তিনি গ্রন্থাগারের এক কর্মীকে তা দিয়ে আঘাত করেছিলেন।

‘হুমকি পরিস্থিতি’ তৈরি হওয়ায় তাকে গুলি করা হয়েছে বলে দাবি পুলিশের।

এ বিষয়ে সরকারি কৌঁসুলি বলেছেন, আগেও কয়েকবার খারাপ আচরণের কারণে ওই ব্যক্তিকে গ্রন্থাগারে নিষিদ্ধ করা হয়েছিল। পুলিশও আগে থেকেই তাকে চিনতো।

পুলিশের অস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে বাডেন-ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের ক্রিমিনাল পুলিশ অফিস।

এনএএন টিভি

Share this news as a Photo Card