ভারতের মধ্যপ্রদেশে বাস ও লরির সংঘর্ষে নিহত ১৪

ভারতের মধ্যপ্রদেশে বাস ও লরির ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

শনিবার (২২ অক্টোবর) সকালে ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরাখপুর যাচ্ছিল। পথে মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় একটি পণ্যবাহী লরির সঙ্গে সংঘর্ষ হয়।

রেওয়ার পুলিশ সুপার বার্তা সংস্থা  বলেন, আহত ৪০ জনের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসযাত্রীরা সবাই উত্তরপ্রদেশের বাসিন্দা।

Share this news as a Photo Card