মায়ের মতো সিঙ্গেল বাবারাও পাচ্ছেন পিতৃত্বকালীন ছুটি

মায়ের মতো মাতৃত্বকালীন ছুটির মতোই এবার লম্বা পিতৃত্বকালীন ছুটির সুবিধা পেতে যাচ্ছেন সিঙ্গেল পুরুষরাও। ভারতের কর্ণাটক রাজ্যে ছয় মাসের লম্বা ছুটি দেয়া হবে সিঙ্গেল বাবাদের। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

কর্ণাটক সরকারের হিসেবে, যেসব পুরুষের স্ত্রী নেই, সন্তান লানপালনের জন্য তাদেরও কর্মক্ষেত্র থেকে অন্তত ছয় মাস ছুটি পাওয়ার অধিকার রয়েছে।

তাই নবজাতককে দেখাশোনার জন্য এখন থেকে ১৮০ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন সরকারি চাকরিজীবী সিঙ্গেল বাবারা।

এই সুবিধা পাবেন অবিবাহিত, স্ত্রীহারা এবং বিয়ে বিচ্ছেদ হয়েছে এমন পুরুষরা।

গত শুক্রবার কর্ণাটকের নতুন সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়। তবে ঘোষণায় সতর্ক করে দেওয়া হয়,

‘শিশুর দেখভালের জন্য ছুটিতে থাকাকালীন কোনো ব্যক্তি যদি বিয়ের পিঁড়িতে বসেন, তবে তার পিতৃত্বকালীন ছুটি সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে।’

ইতিমধ্যে কর্ণাটক রাজ্যে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে সিঙ্গেল বাবাদের ছয় মাসের পিতৃত্বকালীন ছুটির বিষয়ে সরকারের এই ঘোষণা।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card