মা ও বোনকে অপমান করার বন্ধুকে খুন

মা ও বোনকে অপমান করার বন্ধুকে খুন করেন এক যুবক। পাথর দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভারতের নাগপুরে এ ঘটনা ঘটে।

মৃতের নাম জীতেন্দ্র। তার বন্ধু দীনেশ শুক্রবার গভীর রাতে নাগপুর রেল স্টেশনের সামনে পাথরের বাড়ি মেরে তাকে খুন করে।

পুলিশ জানায়, রাত ২টা ৪০ মিনিটের দিকে এলাকায় রেল পুলিশের একটি দল টহল দিচ্ছিল।.

তখনই রক্তাক্ত অবস্থায় জীতেন্দ্রকে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখেন তারা।

দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

কে যুবককে খুন করল, তা জানার জন্য এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খুঁজে বের করে পুলিশ।

সেখানেই দেখা যায়, দীনেশ পাথর দিয়ে থেঁতলে জীতেন্দ্রকে খুন করছেন। এরপর ‘খুনি’র নাগাল পেতে খুব একটা অসুবিধা হয়নি পুলিশের।

স্টেশন চত্বর থেকেই দীনেশকে গ্রেপ্তার করা হয়।

পরে পুলিশ দীনেশকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তারা দু’জনেই পূর্ব পরিচিত। খুনের কথা জেরার মুখে স্বীকার করে নেন অভিযুক্ত।

পুলিশকে সে জানায়, তার মা এবং বোনকে অসম্মানজনক কথা বলেছিলেন জীতেন্দ্র।

তাই রাগের মাথায় তিনি এই কাজ করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card