বর্ণিল মহড়ার সময় মার্কিন যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই সামরিক বিমানের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে বিমান দুটি বিধ্বস্ত হয়।
এ সংঘর্ষের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বিমান দুটিতে কতজন লোক ছিল কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেটা জানাননি। তবে বিমানে থাকা সকল ক্রু সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী অ্যান্থনি মন্টিয়া নামে একজন বলেন, আমি সেখানে দাঁড়িয়ে ‘এয়ার শো’ দেখছিলাম। সংঘর্ষ দেখে আমি হতবাক হয়েছি। আরও যারা দেখেছে তারা সবাই কান্নায় ভেঙে পড়েছিল।
ঘটনার পরপরই ইমার্জেন্সি পরিষেবার কর্মীরা ডালাস বিমানবন্দরে ঘটনাস্থলের কাছে যান।
রবিবার বার্তাসংস্থা এবং সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক এয়ারশোতে দুটি মার্কিন ভিনটেজ সামরিক বিমান মধ্য আকাশে সংঘর্ষের শিকার হয় বলে ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন। পরে বিমান দুটি বিধ্বস্ত হয় এবং মাটিতে পড়ে আগুন ধরে যায়।
OMG – two planes collided at ‘Wings Over Dallas’ air show today
This is crazy
— James T. Yoder (@JamesYoder) November 12, 2022
