পাপুয়া নিউগিনির ‘ভালোবাসার দ্বীপে’ সোমবার থেকে চলা কুলুমাটা ও কুবোমা নামের দুই ক্ষুদ্র জাতির সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১৫ জন। এ দ্বীপটি দেশটির মিলনি বে প্রদেশে অবস্থিত।
পাপুয়া নিউগিনির অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী পিটার সিয়ামালিলির বরাতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ থামাতে প্রয়োজনে লাঠিচার্জের নির্দেশনাও দেওয়া হয়েছে।

পাপুয়া নিউগিনিতে অবৈধভাবে ব্যাপক অস্ত্র প্রবেশ কয় প্রায় সময়ই বিভিন্ন ক্ষুদ্র জাতির গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।
এদিকে, সরকারের পক্ষ থেকে সংঘর্ষে নিহতের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। তবে সরকারি একটি সূত্র দ্য গার্ডিয়ানকে জানায়, ঐ সংঘর্ষে ৩২ জন নিহত এবং ১৫ জন নিখোঁজ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, গত মাসে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিপরীত পক্ষের একজনকে হত্যা করে কুবোমা গ্রুপের লোকজন। এরপরই থেকেই দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।
