ইউক্রেনকে দায়ী করে বক্তব্য দিয়েছেন পুতিন

ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতুতে বিস্ফোরণের পর কিয়েভে এ বিস্ফোরণের ঘটনা ঘটল।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‌‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। শুরুর দিকে কিয়েভে হামলা ও অবরোধের ঘটনা ঘটলেও গত কয়েক মাস তুলনামূলকভাবে কিয়েভ শান্ত ছিল। সেখানে তেমন কোনো হামলা, বিস্ফোরণের খবর পাওয়া যায়নি।
সম্প্রতি ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতুতে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন প্রাণ হারান। এ ঘটনায় ইউক্রেনকে দায়ী করে বক্তব্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।