ইরানে হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনার তাগিদ রাশিয়ার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা বন্ধ করে ফের আলোচনায় বসার তাগিদ দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১২ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

জাখারোভা বলেন, মস্কো উত্তেজনা কমিয়ে সংঘাতকে কূটনৈতিক পথে আনার জন্য চাপ দিয়ে যাচ্ছে। এছাড়া চলমান উত্তেজনায় এই অঞ্চলে মানবিক পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।