কত হীরা, পান্না, সোনা ছিল ইশা আম্বানির পোশাকে

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে-পূর্ববর্তী আয়োজন গুলোকে রাজকীয় বললে বেশি বলা হবে না। গুজরাটের জামনগরে আয়োজিত এসব অনুষ্ঠানে অনেক বলিউড তারকা এবং আম্বানি পরিবারের সদস্যদের জমকালো ও ব্যয়বহুল পোশাক পরতে দেখা গেছে। কাউকে কাউকে আবার অনুষ্ঠানে ঐতিহ্যবাহী গয়নাও পরতে দেখা গেছে।

এমনই একটি অনুষ্ঠানে হীরা, পান্না, রুবিসহ বিভিন্ন দামি দামি রত্ন বসানো ব্লাউজ পরে চমক দেখিয়েছেন মুকেশের মেয়ে ইশা আম্বানি।

ইশার ব্লাউজটির ডিজাইন করেছেন প্রখ্যাত ডিজাইনার আবু জানি এবং সন্দ্বীপ খোসলা। বিভিন্ন উৎসবে অনেক তারকাই এ দুজনকে দিয়ে পোশাকের ডিজাইন করিয়ে থাকেন। মুকেশ আম্বানির মেয়ের জন্য ব্লাউজ তৈরির অভিজ্ঞতার একটি ভিডিও প্রকাশ করেছেন জানি ও সন্দ্বীপ।

ভিডিওতে সন্দ্বীপ বলেন, ইশার ব্যক্তিগত সংগ্রহে থাকা অলংকারই এই ব্লাউজে ব্যবহার করা হয়েছে। লাল রঙের একটি কাপড়ের ওপর দামি দামি অলংকার সেলাই করে জুড়ে দেওয়া হয়েছে।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইশার সংগ্রহে যতগুলো পাথরের অলংকার ছিল, তার সবই তিনি দিয়ে দিয়েছেন।’

 

এনএএন টিভি

Share this news as a Photo Card