বিমান উড়ার সাথে সাথেই খুলে পড়ল চাকা, অতঃপর…

যুক্তরাষ্ট্র থেকে জাপানগামী বোয়িং ৭৭৭ মডেলের একটি বিমান আকাশে উড্ডয়ন করার পরপরই এটির একটি চাকা খুলে পড়ার ঘটনা ঘটেছে। এরপর বিমানটি দ্রুত আবার জরুরিভাবে অবতরণ করে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন ও ভিডিওর বরাতে জানা যায় যে, বিমান থেকে যে চাকাটি খুলে পড়েছে সেটি বিমানবন্দরে পার্ক করে রাখা কয়েকটি গাড়ির ওপর গিয়ে আছড়ে পড়ে। এতে ওই গাড়িগুলো দুমড়ে মুচড়ে গেছে। গাড়িগুলো বিমানবন্দরের কর্মীরা ব্যবহার করেন। বৃহস্পতিবার (৭ মার্চ) সান ফ্রান্সিসকো বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

Share this news as a Photo Card