যুদ্ধবিরতি চুক্তির পর গাজার ওপর কিছুটা চাপ কমলেও, মধ্যপ্রাচ্যের বহু অঞ্চলে এখনো বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। তবে মাত্রা কমে আসলেও, এখনো বিচ্ছিন্নভাবে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
অপরদিকে, গত সপ্তাহ থেকে লেবানন, সিরিয়া এমনকি দখলকৃত পশ্চিমতীরেও বিভিন্ন দিক থেকে চলছে ইসরায়েলি হামলা। আইডিএফ ও দখলদারদের দমন-পীড়নে জর্জরিত দখলকৃত পশ্চিমতীরের বাসিন্দারা।
সিরিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর রিপোর্টে জানা গেছে, দক্ষিণ সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই অনুপ্রবেশ করছে ইসরায়েলি সেনারা। হামলা চালিয়ে যাচ্ছে সিরিয়ার সীমান্তবর্তী গ্রাম এলাকাগুলোয়। বোমা হামলার শিকার হচ্ছে আরেক প্রতিবেশী দেশ লেবাননও। দেশটির দক্ষিণাঞ্চলে থেমে থেমে চলছে ইসরায়েলি হামলা।
বিশ্লষকরা মনে করছেন, প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল ও দুর্বল করে রাখতে এ নারকীয়তা অব্যাহত রেখেছে তেল আবিব।
