তারেক রহমানের প্রতি মোদির শুভেচ্ছা ও অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি সামাজিক যোগা‌যোগ মাধ্যমে এক পো‌স্টে তিনি এই অভিনন্দন জানান।

পোস্টে মোদি লিখেছেন, ‘বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।’

তিনি আরো লিখেছেন, ‘এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে।’

 

এনএএন টিভি