প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ বৈঠক হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নিউইয়র্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে সাক্ষাতে ন্যায়বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান।

এনএএন টিভি