আনন্দের হাসি-ঠাট্টা অচিরেই পরিণত হয়ে গেল শোরগোল এবং কান্নায়। বিয়ের অনুষ্ঠান চলাকালীন দেয়াল ভেঙে মৃত্যু হলো ৭ জনের। আহত ২১ জন।
শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতের উত্তরপ্রদেশের মউ জেলার ঘোসি এলাকার ঘটনা এটি। যে ৭ জনের মৃত্যু হয়েছে,
তার মধ্যে একজন শিশু এবং ৬ জন নারী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ঘোসি এলাকায় একটি বিয়েবাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান চলছিল।
গায়েহলুদের আচার-অনুষ্ঠানের জন্য নারীরা বিয়েবাড়ির সামনে দিয়ে লাইন দিয়ে আসছিলেন। সঙ্গে ছিল বেশ কয়েকজন শিশু।
এমন সময় রাস্তার ধারে থাকা একটি দেয়াল হঠাৎই ভেঙে যায়। বেশ কয়েকজন মহিলা দেয়ালের নিচে চাপা পড়েন। সঙ্গে ছিল কয়েকজন শিশুও।
মউ জেলার জেলাশাসক অরুণ কুমার জানিয়েছেন,
এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং ২১ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
মৃতদের পরিবার পিছু দু’লাখ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন :
- বাড়ির সামনে দুই স্ত্রীর অবস্থান, অতঃপর…
- ৫ নারীর হাতে ‘রোকেয়া পদক’ তুলে দিলেন প্রধানমন্ত্রী
- সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জিয়াউর রহমান এমপি
- গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোট আজ
- হানাহানি-সাম্প্রদায়িক উত্তেজনার জন্য ভুয়া অনলাইন দায়ী
- সিলেটে সমঝোতার বলি কি সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
- রাজধানীর শাহবাগে বাসে আগুন

Comments are closed.