বিশ্বের দ্বিতীয় স্থানে আছে ঢাকার অস্বাস্থ্যকর বায়ু

আজ বিশ্বের একশো শহরের মধ্যে ঢাকা বায়ুদূষণের দ্বিতীয় স্থানে রয়েছে।

মঙ্গলবার (০২ মে) সকালে একবার সবার শীর্ষে উঠলেও সকাল ৯টার পর দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। তবে সেটাও অস্বাস্থ্যকর বলছে  বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা ‘আইকিউ এয়ার’

আইকিউ এয়ারের তথ্যানুযায়ী,

‘সকালে ১৭৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষে উঠেছিল ঢাকা। ১৭৩ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে দ্বিতীয় স্থানে।’

তবে এরপরের সাড়ে নয়টার দিকের তথ্য বলছে,

‘ঢাকাকে পেছনে ফেলে জার্কাতা ১৭২ স্কোর নিয়ে প্রথম আর ১৬৬ স্কোর নিয়ে ঢাকা দ্বিতীয় দূষিত শহরের তালিকায় আছে।’

উক্ত তালিকায় আরও দেখা গেছে,

‘জাকার্তার পরের স্থানগুলোতে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন, পাকিস্তানের লাহোর, আরব আমিরাতের দুবাই, চীনের উহান এবং বেইজিং।’

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে।

ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এরপরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

আইকিউ এয়ারের তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের একটি শহর।

আরও পড়ুন:

এনএএন টিভি