ভিয়েতনামে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণ, ১২ সেনা নিহত

ভিয়েতনামে দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) রাতে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার রাতে ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে বিস্ফোরণ ঘটে। ইতোমধ্যে নিহতদের বেশিরভাগের মৃতদেহ পাওয়া গেছে। এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চলছে।

খবরে আরও বলা হয়, সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে আর তাতেই বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশের মরদেহ পাওয়া গেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

প্রতিবেদনে দেয়া উদ্ধৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য একটি অপূরণীয় ক্ষতি। এই ঘটনার অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card