যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আহতদের সহায়তায় রক্তদান করছে ইরানিরা

রাতভর ইসরায়েলি বিমান হামলায় ইরানে নিহতের সংখ্যা ১৩শ’ ছাড়িয়ে জেতে পারে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মার্কিন ও ইসরায়েলি হামলাগুলো যেভাবে ধারাবাহিকভাবে চলছে, তাতে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশের আইন-শৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনীর সদস্যরা যুদ্ধে আহত হচ্ছেন। এমন অবস্থা দেখে ঘরে বসে থাকবেন কীভাবে? তাইতো যুদ্ধে আহতদের রক্ত দান করতে হাসপাতালে ভিড় করছেন ইরানিরা।

রক্তদানের পূর্বে পরীক্ষা-নিরীক্ষা করছেন ডাক্তার। ছবি: আল জাজিরা।


যুদ্ধে আহতদের রক্ত দিতে হাসপাতালে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ইরানিরা। ছবি: আল জাজিরা।


রক্তদানের পর সংরক্ষণের কাজে ব্যস্ত নার্স। ছবি: আল জাজিরা।

Share this news as a Photo Card