আবারও দিল্লিতে ধেয়ে আসছে তীব্র শীত-ঢেউ

ভারতের রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আবারও ধেয়ে আসছে তীব্র শীত-ঢেউ। আগামী সপ্তাহে ওই অঞ্চলের তাপমাত্রা নামতে পারে তিন ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৬-১৮ জানুয়ারি দিল্লি অঞ্চলে তীব্র শীত ও শৈত্য প্রবাহ আসতে পারে। এসময় ওই এলাকার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে তিন ডিগ্রিতে।

যদিও গত সপ্তাহে দিল্লির তাপমাত্রা নেমেছিল ২ ডিগ্রির নীচে।

 

শীতের সাথে দিল্লির বাতাসের মানও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। দিল্লির বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই দূষণ।

 

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card