আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস)। সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাতে, স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রসের কাছে হস্তান্তর করা হয় মরদেহটি।
এরপর মরদেহটি ফরেনসিক পরীক্ষার জন্য নেয়া হয় ইসরায়েলের হাসপাতালে। যুদ্ধিবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত ১৬ জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। হস্তান্তরকৃত আরও একটি মরদেহ ইসরায়েলি জিম্মির নয় বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন।
মোট ২৮টি মরদেহ ফেরত দেয়ার কথা হামাসের। তেলআবিব জানিয়েছে, তারা হামাসের একজন সদস্যকে গাজার অভ্যন্তরে প্রবেশের অনুমতি দিয়েছে। যাতে তার সহায়তায় রেড ক্রস এবং মিশরীয় উদ্ধারকারী দল বাকি মৃত জিম্মিদের সন্ধান করতে পারে।
সূত্র: আল জাজিরা।
