সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা, রুশদের দখলকৃত ক্রিমিয়ায় ব্রিজে হামলা এবংনৌ ঘাঁটিতে হামলার পর এবার কৃষ্ণসাগরের রাশিয়ার
পতাকাবাহী একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইউক্রেন।
রুশ নাবিকরা এ তথ্য নিশ্চিত করেছেন।
রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, শনিবার কার্চ প্রণালির কাছে চালানো ওই হামলায় নৌযানটির ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এটির ১১ ক্রুর কেউই হতাহত হননি।
রাশিয়ার কয়েকজন সামরিক ব্লগার জানিয়েছেন, হামলার শিকার নৌযানটি রাশিয়ার সিগ তেলবাহী ট্যাংকার।
আর এতে হামলা চালানো হয়েছে নৌ-ড্রোন ব্যবহার করে।
হামলার স্থল বিখ্যাত কার্চ সেতুর খুব কাছাকাছি।
তারা আরও জানিয়েছে, উপকূলের কাছাকাছি গ্রামের বাসিন্দারা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছেন।
ইউক্রেন অবশ্য হামলার ব্যাপারে এখন পর্যন্ত সরাসরি কিছুই বলেনি এবং এটি স্বীকারও করেনি। সূত্র: বিবিসি
আরও পড়ুন :
- বায়ুদূষণে বিশ্বের ১০৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান নবম!
- দীর্ঘদিনের অনাহারে রাস্তায় পড়ে ছিলো তামিল অভিনেতার মরদেহ
- মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রের প্রাণহানি
- বড়াইগ্রামে নারী শ্রমিককে কোপালো দুর্বৃত্তরা
- নাটোরের বড়াইগ্রামে এক নারীকে কুপিয়ে হত্যা
- বিএনপি আবারও সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে: ওবায়দুল কাদের
- ঢাকাসহ একাধিক স্থানে দিনভর বৃষ্টি, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
- দেশের সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত
- বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকা ১১ জেলে উদ্ধার
- ‘বিএনপি-জামায়াত আমাদের ওপর আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করবো না’
- ঢাকাসহ একাধিক স্থানে দিনভর বৃষ্টি, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Comments are closed.