নাটোরের বড়াইগ্রামে অটোভ্যান থেকে নামিয়ে ফারজানা আক্তার পিয়া (২২) নামে এক নারী ইপিজেড কর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (০৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ধানাইদহ-লক্ষ্মীকোল সড়কের মশিন্দা বিল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত পিয়া উপজেলার মেরিগাছা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটায় কাজ শেষ হলে তিনি ইপিজেড থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
রাত সাড়ে আটটার দিকে কয়েন বাজারে বাস থেকে নেমে একটি ব্যাটারীচালিত অটোভ্যানে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথে মশিন্দা বিলের মাঝখানে চৌরাস্তা এলাকায় আসলে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ভ্যান থেকে নামিয়ে নিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশসহ এলাকাবাসী খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলের একটি পাটের জমির আইলে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।
পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুর এলাকার অনি নামে এক যুবকের সঙ্গে পিয়ার বিয়ে হয়েছিল।
তাদের সংসারে একটি সন্তান রয়েছে।
তবে পারিবারিক অশান্তির কারণে বেশ কিছুদিন থেকে পিয়া মেরিগাছা গ্রামে বাবার বাড়িতে থেকে ঈশ্বরদী ইপিজেডে কাজ করতেন।
আরও পড়ুন :
- বিএনপি আবারও সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে: ওবায়দুল কাদের
- ঢাকাসহ একাধিক স্থানে দিনভর বৃষ্টি, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
- দেশের সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত
- বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকা ১১ জেলে উদ্ধার
- ‘বিএনপি-জামায়াত আমাদের ওপর আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করবো না’
- রাঙামাটিতে ভারী বর্ষনে পাহাড় ধসের আশংকা
- পটুয়াখালীতে বিয়ের দাবিতে নার্স প্রেমিকার অনশন
- চট্টগ্রামে ভারী বর্ষণে গাড়ির ওপর ধসে পড়ল পাহাড়, যান চলাচল বিঘ্নত
- সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
- এক আনা স্বর্ণের কানের দুলের জন্য শিশুকে হত্যার পর মাটিচাপা
