ছেলেকে নিয়ে ‘বার্বি’ সিনেমার দর্শক হলেন ট্রুডো!

সম্প্রতি ১৮ বছরের দাম্পত্যের বিচ্ছেদ ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-সোফি। তবে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ হলেও সন্তানদের সঙ্গে কখনও বিচ্ছেদ হওয়ার নয়। বিশ্বে সিনেমাপ্রেমীদের মাঝে ঝড় তুলেছে ‘বার্বি’ সিনেমাটি। বক্স অফিসে রীতিমতো দাপট দেখাচ্ছে এই ছবি। তাই বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে সিনেমাটি দেখলেন ট্রুডো।

সামাজিক মাধ্যমে সেই ছবি প্রকাশ করেছেন ট্রুডো। ইনস্টাগ্রাম পোস্টের ছবিতে দেখা যায়,

‘একটি থিয়েটারে ‘বার্বি’ সিনেমার পোস্টারের সামনে ছেলেকে নিয়ে বাবা পোজ দিয়েছেন। ছবির ক্যাপশনে লেখা, আমরা বার্বিডল।’

‘এমনকি, সিনেমাটির জন্যে দুজনেই ‘বার্বি’ ট্রেন্ডিং পোশাকে সমৃদ্ধ হন। ট্রুডো পরেছিলেন একটি হুডি। আর জেভিয়ার পরেন টি-শার্ট।’

বুধবার (২ আগস্ট) দাম্পত্যে ইতি ঘোষণা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আপাতত তারা আলাদা আলাদা বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু বিচ্ছেদের পরেও ট্রুডো ও সোফি তাদের সন্তানদের জন্যে পরিবারের মতো করেই যোগাযোগ রাখবেন, ছুটির দিনে একত্রিত হবেন।

উল্লেখ্য, ২০০৫ সালে বিয়ে হয় তাদের। এই দম্পতির রয়েছে তিন সন্তান।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card