নিউ ক্যালিডোনিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প

নিউ ক্যালিডোনিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগরে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শনিবার (২০ মে) মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নিউ ক্যালিডোনিয়ান দ্বীপপুঞ্জের ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) পূর্বে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে।

তবে ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল মাত্র দুই সেকেন্ড।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা আরও জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

এর কয়েক মিনিট পর ৬ দশমিক ৫ মাত্রার একটি পরকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে, তবে তার উচ্চতা দশমিক ৩ মিটারের (এক ফুট) বেশি হবে না।

এর আগে শুক্রবার একই এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card