ফিলিস্তিনি কিশোরের ছুরিকাঘাতে তিন ইসরায়েলি নিহত

গাজার দখলকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি তরুণের ছুরিকাঘাতে তিন ইসরায়েলি সেটেলার নিহতের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার পশ্চিম তীরের দখলকৃত এরিয়েল অঞ্চলের শিল্পাঞ্চলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ বছর বয়সী ওই ফিলিস্তিনি তরুণ দখলদার বাহিনীর গুলিতে মারা গেছেন।

জানা গেছে, ছুরি নিয়ে ওই তরুণ হামলা চালায় বেশ কয়েকজন ইসরায়েলির ওপর। তার ছুরিকাঘাতে নিহত হন তিনজন। তবে সাথে সাথেই ইসরায়েলি পুলিশের গুলিতে প্রাণ হারান ওই তরুণ। তার পরিচয় জানা যায়নি। এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, গত মার্চ মাস থেকে চলমান হামলার মধ্যে এটি ছিল সবচেয়ে রক্তক্ষয়ী আক্রমণ। তবে সকল ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী শক্ত অবস্থানে থাকবে বলেও জানানো হয় এই বিবৃতিতে। এদিকে, এ হামলার পরই ওই তরুণকে সাহসী ‘হিরো’র তকমা দিয়েছে ফিলিস্তিনিরা।

Share this news as a Photo Card