ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে এবার তিনজন একইসঙ্গে যাত্রা করছেন।
তবে গন্তব্য ভিন্ন।
সাকিব আল হাসান যাচ্ছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিতে।
আর তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিমের ঠিকানা জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্ট।
এমিরেটস এয়ারলাইন্সে করে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় ঢাকার
হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বাংলাদেশ দলের এই তিন ক্রিকেটার।
তবে একই ফ্লাইটে করে গেলেও দুবাই গিয়ে পথ আলাদা হয়ে যাওয়ার কথা তিনজনের।
দুবাই থেকে সাকিব আল হাসান উঠবেন কানাডার বিমানে এবং
তাসকিন-মুশফিক ওঠার কথা জিম্বাবুয়ের বিমানে।
এর আগে সন্ধ্যার পর লিটন দাস উড়াল দিয়েছেন কানাডার উদ্দেশে।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন দাস।
সাকিব খেলবেন মন্ট্রিল টাইগার্সের হয়ে।
এদিকে জিম্বাবুয়েতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ।
নিলাম হওয়ার আগে মুশফিকুর রহিমকে দলে ভেড়ায় জোবার্গ বাফেলোস।
এরপর নিলাম থেকে তাসকিন আহমেদকে নেয় বুলাওয়ে ব্রেভসে।
আগামী ২০ থেকে ২৯ জুলাই হবে জিম আফ্রো টি-টেন লিগ।
আরও পড়ুন :
- মার্কিন সুপারমডেল গাঁজাসহ গ্রেপ্তার
- মার্কিন সুপার মডেল জিজি হাদিদ এবার মাদককান্ডে আটক!
- ১৪ দলের সঙ্গে বৈঠকে:শেখ হাসিনা
- রাজধানীর সড়কে বিএনপিসহ সমমনা দল
- ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসে আগুন, ৪ জনের মৃত্যু
- যাত্রীবাহী লঞ্চ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ; আটক ৩
- রাশফোর্ডের সপ্তাহে ৪ কোটি টাকা
- এশিয়া কাপের সূচি ও ট্রফি উন্মোচন করা হবে আজ
- ২৯ জুলাই পালন করা হবে পবিত্র আশুরা
- একদল জিন ইসলাম ধর্ম গ্রহণ
