যুবকের বাড়ির সামনে দুই নারী অবস্থান নিয়েছেন। তারা দুজনেই ওই যুবকের স্ত্রী দাবি করে তাদের স্বীকৃতি ও দায়িত্ব নেওয়ার দাবি জানান।
তাদের একজন দ্বিতীয় পক্ষ, অপরজন তৃতীয় পক্ষ!
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কালনায়ের ভরদুপুরে।
জানা গেছে, কালনার ধর্মডাঙা গ্রামের বাসিন্দা শুভঙ্কর হালদার। ঘটনার দিন দুপুরে তার বাড়ির সামনে অবস্থান নিয়ে বসে পড়েন দুই নারী।
দুজনেই নিজেকে ওই যুবকের স্ত্রী বলে দাবি করেন!
গ্রামবাসী জানিয়েছেন, শুভঙ্কর বিয়ে করেছিলেন। কিন্তু সেই স্ত্রীর সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই। স্ত্রী চামেলি হাওলাদারে দাবি, স্বামী তাকে খেতে দিতেন না।
এক মাস ধরে বাপের বাড়িতে রয়েছেন। এমনকি আগেও যে একবার বিয়ে করেছিলেন সে কথা নাকি গোপন রেখেছিলেন তিনি।
এদিকে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার পর শুভঙ্কর আবারও বিয়ে করেন। সেই স্ত্রীর দাবি, তার সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে।
টাকা-পয়সাও নিয়েছেন ওই যুবক। এখন হয় টাকা-পয়সা ফেরত দেবে, নয়তো স্ত্রীর সম্মান দেবে।
অভিযুক্ত শুভঙ্কর দাবি করেন, তাকে ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন :
- চট্টগ্রামে বেডিং কারখানায় আগুন
- ৫ নারীর হাতে ‘রোকেয়া পদক’ তুলে দিলেন প্রধানমন্ত্রী
- যুদ্ধবিরতির প্রস্তাব আটকানোয় যুক্তরাষ্ট্রকে ইসরাইলের ধন্যবাদ
- ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে নরসিংদীবাসীর কাছে অত্যন্ত গৌরবোজ্জল ও স্মরণীয় দিন
- তেজগাঁওয়ে ট্রেনে ক্রেনের আঘাত, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ
- অবশেষে শ্বশুরবাড়িতে ঠাঁই হলো ভারতীয় সেই তরুণীর
- বিএনপি ও তার দোসররাই মার্কিন নিষেধাজ্ঞার যোগ্য: কাদের

Comments are closed.