আজ বিশ্বের একশো শহরের মধ্যে ঢাকা বায়ুদূষণের দ্বিতীয় স্থানে রয়েছে।
মঙ্গলবার (০২ মে) সকালে একবার সবার শীর্ষে উঠলেও সকাল ৯টার পর দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। তবে সেটাও অস্বাস্থ্যকর বলছে বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা ‘আইকিউ এয়ার’।
আইকিউ এয়ারের তথ্যানুযায়ী,
‘সকালে ১৭৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষে উঠেছিল ঢাকা। ১৭৩ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে দ্বিতীয় স্থানে।’
তবে এরপরের সাড়ে নয়টার দিকের তথ্য বলছে,
‘ঢাকাকে পেছনে ফেলে জার্কাতা ১৭২ স্কোর নিয়ে প্রথম আর ১৬৬ স্কোর নিয়ে ঢাকা দ্বিতীয় দূষিত শহরের তালিকায় আছে।’
উক্ত তালিকায় আরও দেখা গেছে,
‘জাকার্তার পরের স্থানগুলোতে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন, পাকিস্তানের লাহোর, আরব আমিরাতের দুবাই, চীনের উহান এবং বেইজিং।’
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে।
ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।
এরপরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।
আইকিউ এয়ারের তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের একটি শহর।
আরও পড়ুন:
- মহান মে দিবসে প্রবাসী দের ন্যায্য অধিকার সহ বিভিন্ন দাবী তুলে ধরেছেন
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
- সাফল্যের স্বপ্ন দেখাচ্ছে পূজা-সজলের ‘জ্বীন’
- ‘কবরে অক্ষত লাশ’ জান্নাতি হওয়ার আলামত কী?
- দিনাজপুরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক
- প্রথম সেলস অফিস চালু করেছে ‘এয়ার অ্যাস্ট্রা’
- দেশের মর্যাদা বাড়াতেেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর
- দুমকিতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা
- সংসার চালাতে সারারাত হকারি করেন বৃদ্ধা
- আদমদীঘিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ
- বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করল সৌদি আরব
- নকলায় ধান কাটা নিয়ে উভয় পক্ষের মারামারিতে আহত ১২
- শাহবাগে দুলাভাইয়ের রডের আঘাতে শ্যালকের মৃত্যু

Comments are closed.