বৌভাতে কনেযাত্রী ৫ জন বেশি যাওয়ায় মেয়ের বাড়ির অতিথিদের বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে।
ঘটনায় আহত হয়েছেন ২৪ জন। মারামারির সময় কনে নিজেও আহত হয়েছেন।
রবিবার (১৬ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়িতে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে,
বীরভূম জেলার সিউড়ি দুবরাজপুরের লোবা পঞ্চায়েতের শিমুলডিহি গ্রামের সুরিয়া খাতুনের সঙ্গে
পাশের সদাইপুর থানার গুনসিমা গ্রামের শেখ আতিকুলের দেখাশোনা করেই মুসলিম নিয়ম মেনে গত শনিবার বিয়ে হয়।
পরদিন রবিবার বৌভাত উপলক্ষ্যে কনের পরিবারের ৩০ জন কনেযাত্রী হিসেবে বরের বাড়িতে যান। ৫ জন বেশি যাওয়া নিয়ে শুরু হয়ে বচসা।
এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। বরপক্ষ দাবি করতে থাকে ৫ জন বেশি আসায় তাদের খাবারের আয়োজনে টান পড়ছে।
মারামারির সময় বাঁশের লাঠির আঘাতে কারও মাথা ফেটেছে, কারও হাত-পা ভেঙেছে। কনের মামার গালে সপাটে চড় মারায় তিনি বধির হয়েছেন।
এ সময় কনে পক্ষের ৬ জন পালিয়ে যান। আহত কনেসহ কনেপক্ষের ২৪ জনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
কনের ভাই সুরিয়ার ভাই আবুল হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে
সদাইপুর ও দুবরাজপুর থানার পুলিশ কনের পরিবার ও আত্মীয়দের খুনের চেষ্টার অভিযোগে বর শেখ আতিকুল ও শ্বশুর শেখ কালোসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
যদিও বর পক্ষের বাকি অভিযুক্ত আত্মীয়রা ঘটনার পর থেকেই পলাতক।
আরও পড়ুন :

Comments are closed.