চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং বিদেশিদের প্রবেশ ও প্রস্থান সংক্রান্ত প্রশাসনিক বিধি সংশোধনের সিদ্ধান্ত প্রচারের জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। ‘গ্লোবালাইজেশনের যুগে সীমান্ত অতিক্রমকারী মেধার প্রবাহ প্রযুক্তিগত অগ্রগতি ও বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। মানবসমাজের ক্রমাগত উন্নতিতে অবদান রাখতে পারে এবং নিজেদের ক্যারিয়ারে সফল হতে পারে।’
চীন ঘোষণা দিয়েছে, তারা বিশ্বজুড়ে সব শিল্প ও ক্ষেত্র থেকে ‘অসাধারণ মেধাবীদের’ স্বাগত জানায়। তারা তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের আকৃষ্ট করতে নতুন ভিসা ক্যাটাগরি চালু করেছে। বেইজিং জানিয়েছে, সাধারণ ভিসা ক্যাটাগরিতে ‘কে ভিসা’ যুক্ত করা হবে, যা যোগ্য তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি পেশাজীবীদের জন্য প্রযোজ্য।
*ভিসার শর্তাবলি:- ভিসার আবেদনকারীদের অবশ্যই প্রাসঙ্গিক চীনা কর্তৃপক্ষের নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে এবং সহায়ক নথি জমা দিতে হবে। নির্দিষ্ট বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার শর্ত ছাড়া, কে ভিসার জন্য কোনো দেশীয় নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্রের প্রয়োজন হবে না, এবং আবেদন প্রক্রিয়াও আরো সহজ হবে।
