গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ ২২ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় একের পর এক ইসরাইলি হামলায় বৃহস্পতিবার দিনভর শিশুসহ অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে ইসরাইলি বাহিনী গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায়। এতে তিনজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন

গাজা সিটির উত্তরাঞ্চলের শেখ রিদওয়ান এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় এক বৃদ্ধ ও দুই নারী নিহত হন। এতে আহত হন আরও কয়েকজন।

গাজার মধ্যাঞ্চলের পশ্চিম নুসাইরাত শরণার্থী শিবিরে একটি আবাসিক ফ্ল্যাটে ইসরাইলি বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু।

আনাদোলু এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বাহিনী গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায়। এতে তিনজন নিহত হন। গাজা সিটির উত্তরাঞ্চলের শেখ রিদওয়ান এলাকার একটি বাড়িতে বিমান হামলায় এক বৃদ্ধ এবং দুই নারী নিহত হন।

এছাড়াও, গাজার মধ্যাঞ্চলের পশ্চিম নুসাইরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ফ্ল্যাটে ইসরাইলি হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে গোলাবর্ষণের কারণে পাঁচজন নিহত হন এবং বাড়িটিতে আগুন ধরে যায়।

রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় ইসরাইলি গুলিতে পাঁচজন নিহত হন।

উল্লেখ্য, গত অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় এখন পর্যন্ত গাজায় ৬১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যুদ্ধের কারণে গাজার অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং সেখানে চরম দুর্ভিক্ষ চলছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার মামলা চলছে।

 

এনএএন টিভি