সৌদি আরবের আসির অঞ্চলের খামিস মুশাইত এলাকায় ভারি বর্ষণ ও শিলাবৃষ্টি হয়েছে। বজ্রপাত আর মুষলধারে বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন উপত্যকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
শুক্রবার আকস্মিক এই বৃষ্টিতে রাস্তা তলিয়ে গেছে, যানবাহন ভেসে গেছে। ফলে ব্যাপক ভোগান্তির মুখোমুখি হয়েছেন সাধারণ মানুষ। খবর দ্য গালফ নিউজের।
প্রতিবেদনে বলা হয়, আসির অঞ্চল ছাড়াও দেশটির রাজধানী রিয়াদ ও দক্ষিণের কিছু এলাকায়ও ভারি বর্ষণ হয়েছে। অস্বাভাবিক এই বর্ষণ ও শিলাবৃষ্টির পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভিডিও শেয়ার করেছেন।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশজুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে।
চরম বৈরী এই আবহাওয়ার কারণে বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা মহাপরিদপ্তর।
বিশেষ করে উপত্যকা ও বাঁধসহ আকস্মিক বন্যাপ্রবণ স্থানগুলো জনসাধারণকে এড়াতে পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন :
- আটকে থাকা পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী
- মেক্সিকোতে গাড়ির শোয়ে এলোপাতাড়ি গুলি; নিহত ১০
- ঝিনাইদহে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ; যুবক গ্রেফতার
- বরিশালের কীর্তনখোলা নদী থেকে পথশিশুর লাশ উদ্ধার
- নতুন তারিখ ঘোষণা মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত
- নোবেলের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে: ডিবি প্রধান
- আম পরিবহনকারী ‘ম্যাংগো স্পেশাল ট্রেন‘ চালু হয়নি আজও
- গাজীপুরে কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু!
- দামি পণ্য আমদানি চট্টগ্রাম বন্দরে কম শুল্কের আড়ালে
- সুপ্রিমকোর্ট রায় দেয়ার পরও চলছে না ‘দ্য কেরালা স্টোরি’
- ‘অর্থমন্ত্রী মুহিত’র সফলতা সম্ভব হয়েছিলো বঙ্গবন্ধুকন্যার জন্যই’
- হাঁটুতে কাচের টুকরা বিঁধায় অস্ত্রোপচার করালো অনিন্দিতা!
