স্থগিত করা হলো জম্মু-কাশ্মীরের সব হজ ফ্লাইট

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর থেকে নির্ধারিত সব হজ ফ্লাইট ১৪ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীরের হজ কমিটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের ধৈর্য ধরার এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার অনুরোধ জানানো হচ্ছে। কোনো বিকল্প ব্যবস্থা বা নতুন সময়সূচি থাকলে তা হজযাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card