পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু হয়েছে।
মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে পুরান ঢাকা লালবাগের হোসেনি দালান থেকে এই মিছিলটি শুরু হয়।
মিছিলটি বকশীবাজার, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি লেকের পার্শ্ববর্তী সীমান্ত স্কয়ারের সামনে শেষ হবে।
জানা গেছে, এই দিনে কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসেনের (রা.) শাহাদতের শোককে ধারণ করে
শিয়া সম্প্রদায়ের লোকেরা এই তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।
এর আগে সকাল ৯টা থেকেই পুরান ঢাকার ধর্মপ্রাণ মুসলিমরা হোসেনি দালানে জড়ো হতে থাকেন।
তাজিয়া মিছিলে শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষরা অংশ নিয়েছে।
হোসেনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,
তাজিয়া মিছিল ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন :
- বোরকা পরে সিনেমা দেখতে হলে মৌসুমী
- টেকনাফে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৯ হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার
- পবিত্র আশুরা আজ
- বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে
- টি-টোয়েন্টি-২০২৪ বিশ্বকাপের তারিখ ঘোষণা
- বাগেরহাটে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
- চট্টগ্রামে পুলিশের উপর হামলা, মাথা ফাটলো এসি’র
- বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের মাঝে হাতাহাতি
- ফরিদপুর কাফুরায় স্কুলছাত্রীকে অপহরণ
- বরিশালে ফল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
- উদ্বোধন করা হলো পানগুছি নদীর সুরক্ষা কাজ
