৮৮ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন

পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত ৮৮ হাজার ৭৯২ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

শনিবার (১৭ ‍জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭৮ হাজার ৯৯৪ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার ১৭৯টি ভিসা ইস্যু করা হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

এদিকে হজ পালন করতে গিয়ে আবদুল গফুর (৬৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ২১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

এর মধ্যে ১৮ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৩ জন।

গত ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। বিমানের শেষ হজ ফ্লাইট আগামী ২২ জুন।

আগামী ২ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ২ আগস্ট।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।

আরও পড়ুন :

এনএএন টিভি