আজ বিশ্ব পারকিনসন্স দিবস

অনিরাময়যোগ্য এক ভয়াবহ রোগ পারকিনসন্স। এই রোগে আক্রান্ত হলে মস্তিষ্কের নিউরনগুলো ক্ষতিগ্রস্ত হয়।

ফলে রোগী তার স্বাভাবিক ভারসাম্য হারায়, অস্বাভাবিক আচরণ করে।

সমীক্ষা বলছে, এ রোগে নারীদের চেয়ে পুরুষরাই বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

পারকিনসন্স মূলত নিউরো ডিজেনারেটিভ বা স্নায়ুর অধঃপতনজনিত একটি রোগ।

এই রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১১ এপ্রিল সারা বিশ্বে একযোগে পালিত হয় বিশ্ব পারকিনসন্স দিবস।

দিবসটিতে জেনে নিতে পারেন এ রোগ সম্পর্কে কিছু বিশেষ তথ্য। গড়ে তুলতে পারেন সচেতনতার বলয়ও।

বর্তমানে বিশ্বে ১০ মিলিয়ন মানুষ এ রোগে আক্রান্ত। পরিসংখ্যানের হিসাব মতে, নারীদের তুলনায় পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হন।

ষাটোর্ধ্ব পুরুষরা এই রোগে মারাত্মকভাবে সমস্যাগ্রস্ত হয়ে পড়েন।

পারকিনসন্স রোগের পর্যায়কে সর্বমোট পাঁচটি পর্যায়ে বিভক্ত করা যায়।

প্রথম পর্যায়ে রোগীর মধ্যে তেমন কোনো পরিবর্তন বা লক্ষণ দেখা না গেলেও দ্বিতীয় পর্যায়ে ক্রমেই এ রোগের উপসর্গগুলো স্পষ্ট হয়ে ওঠে।

দ্বিতীয় পর্যায়ে সাধারণত রোগীর পেশি শক্ত হয়ে যাওয়ার পাশাপাশি হালকা কাঁপুনি দেখা দেয়।

তৃতীয় পর্যায়ে রোগী সামান্য সামনের দিকে ঝুঁকে পড়ে। সামান্য শরীরের ভারসাম্য হারালেও স্বাভাবিক কাজকর্ম করতে পারে।

চতুর্থ পর্যায়ে এই রোগে আক্রান্ত রোগী কোনো সাহায্য ছাড়া দাঁড়াতে পারে না এবং রোগীর মধ্যে ধীরগতির চলাফেরা স্পষ্ট হয়ে ওঠে।

এ রোগের পঞ্চম পর্যায়ে রোগী কোনোভাবেই একা চলাচল করতে পারে না। চলাফেরার জন্য হুইলচেয়ার হয় তার নিত্যসঙ্গী।

এই রোগটি নির্ণয়ের জন্য রয়েছে কিছু মেডিকেল টেস্ট।

যেমন: ডোপামিন ট্রান্সপোর্টার বা ডেট স্ক্যান, স্পেক্ট স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান,

পিইটি স্ক্যান, মস্তিষ্কের কারবিডোপা-লেভোডোপা টেস্ট, আলট্রাসাউন্ড টেস্ট ইত্যাদি।

এসব টেস্টের মাধ্যমে সহজেই রোগটিকে চিকিৎসকরা নির্ণয় করতে পারেন।

তবে প্রতিকারের চেয়ে প্রতিরোধকেই উত্তম উপায় বলে মনে করেন গবেষকরা।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card