২৫ এপ্রিল চারদিনের সফরে জাপান যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের জাপান সফরে দেশটির সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সরকারপ্রধানকে জাপানের সম্রাট অভ্যর্থনা জানাবেন। দেশটি সফরকালে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে একটি শীর্ষ বৈঠকে মিলিত হবেন। জাপানের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার সম্মানে একটি কাজের নৈশভোজের আয়োজন করবেন।
জাপান সফরে প্রধানমন্ত্রী বিনিয়োগবিষয়ক এক শীর্ষ সম্মেলন, কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক এবং বাংলাদেশ সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী কয়েকজন জাপানি নাগরিকের হাতে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননা তুলে দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকারপ্রধানের জাপান সফরে দেশটির সঙ্গে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা করা হচ্ছে।
আরো পড়ুন:
- আজ বিশ্ব পারকিনসন্স দিবস
- বাবরকে অধিনায়ক থেকে সরানোর বিতর্কে আফ্রিদি’র বক্তব্য
- মারাত্মক বিপদ ডেকে আনছেন মুখে বরফ ঘসে!
- ২৫ এপ্রিল জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- চকবাজারে সিরামিক গোডাউনে আগুন; নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম
- ‘আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, বাকি শুধু মৃত্যু’ : নোবেল
- সোনায় মোড়ানো জিলাপির অর্ডার নেওয়া বন্ধের ঘোষণা
- ৪৫০ এতিম শিশুকে ইফতার করালেন পলাশ
- বিশ্বে করোনায় আরও ৭৩ জনের মৃত্যু
- পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিশ
- বিয়ে নিয়ে আক্ষেপ মিটছে না অঙ্কুশ-ঐন্দ্রিলার
- অ্যাসিড হামলার শিকার নারী: ক্ষতিপূরণ মাত্র ২ শতাংশ সাজা ৯ শতাংশ মামলায়
- করোনার পর দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় বিয়ের আসর
- ফেসবুকে প্রেম, ডেকে এনে সব লুটে নিত দুই বান্ধবী!
- চকরিয়া _প্রবাসী_ফোরাম এর দুবাই শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার পার্টি

Comments are closed.