বৃহত্তর দুবাই শাখা’র উদ্যোগে চকরিয়া প্রবাসী ফোরাম এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত দুবাই দেরা ফনিক্স হোটেলের কনভেনশন হলে
রবিবার (৯ এপ্রিল) কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি মওলানা মোহাম্মদ ঈসা’র সভাপতিত্বে এক আলোচনা সভা ও ইফতার পার্টির অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হুমায়ুন কবির ইসহাক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ ওসমান গণী,
যুগ্ন সাধারণ এম. ইকবাল হোছাইন, মোহাম্মদ কাইয়ুম উদ্দীন মৌলানা আব্দুল মান্নান, নুরুল আবছার,
আনিসুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের ভূট্টো,
সহ অর্থ সম্পাদক মৌলানা মোহাম্মদ তৈয়ব, মোক্তার আহমদ, প্রবাসী কল্যাণ সম্পাদক মৌলানা আবদুল গফুর,
সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাসেদুল হাসান, সহ সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মিজানুল করিম ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির ইসহাক বলেন সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২০ হাজারের বেশী চকরিয়ান প্রবাসী রয়েছে।
যাদেরকে একটি ঐক্যবদ্ধ প্লাটফর্মে সংযুক্ত করার প্রয়াস হচ্ছে আমাদের #চকরিয়া_প্রবাসী_ফোরাম।
এই প্রবাসী প্লাটফর্ম প্রবাসীদের কল্যাণে আজীবন কাজ করে যাবে ইনশাআল্লাহ। সব ভালো কাজ সবার ভালো লাগবে তাহা আবশ্যক নয়।
কে কি ভাবে কতটুকু ভালো কাজ করেছে তাহাই সবার থেকে কাম্য।
আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে চকরিয়া প্রবাসী ফোরাম এর চুড়ান্ত সফলতা নিশ্চিত করতে কাজ করে যাব ইনশাআল্লাহ ।
আমাদের মূল প্রেরনা হচ্ছে আমাদের #চকরিয়া_প্রবাসী_ফোরাম এর সদস্যরা। সদস্যরা যতদিন আমাদের পাশে থাকবে ততদিন আমরা ক্লান্ত হব না ইনশাআল্লাহ।
সমাপনী ও সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ ঈসা সদস্যদের লক্ষ্য করে বলেন আজকের সদস্য আগামী দিনের দায়িত্বশীল।
তাই সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চকরিয়া প্রবাসী ফোরামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উধার্ত আহ্বান জানান ।
আপনাদের সহযোগিতা ও পরামর্শ অব্যাহত থাকলে কোন অপশক্তি আমাদের সফলতা রুখতে পারবে না ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠান বৃহত্তর দুবাই শাখা সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের সরব উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশ দেখে সবাই অত্যান্ত অনন্দিত হয়েছেন।
পরিশেষে চকরিয়া মাদ্রাসা মরিয়ম ওয়াত তাকওয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আব্দুল্লাহ সাহেব এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনন্দ ঘন পরিবেশে উপস্থিত সবাই ইফতার সম্পন্ন করেন।
