চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু রাবির ভর্তি পরীক্ষার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা আগামী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক তথ্যটি জানিয়েছেন।

পরিচালক বলেন, আজ দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

কোটাসহ তিন ইউনিটে ২ লাখ ৩৪ হাজার ১৫১ জন ভর্তিচ্ছু চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

তারা অনলাইনে ‘বি’ ইউনিটের জন্য ১ হাজার ১০০ টাকা এবং ‘এ’ ও ‘সি’ ইউনিটের জন্য ১ হাজার ৩২০ টাকা পরিশোধ করে এই কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এই প্রক্রিয়া ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।

তিনি আরো বলেন, প্রথম দফায় আবেদন পূর্ণ না হলে পরবর্তী আরো তিনটি ধাপে আবেদন প্রক্রিয়া চলবে।

দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় ১ ও ২ মে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এবছর ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মে, এ ইউনিট ৩০ মে এবং বি ইউনিট ৩১ মে অনুষ্ঠিত হবে। প্রতিদিন এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা চলবে চার শিফটে।

৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান ১০০। প্রতি ৪ ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে।

আরও পড়ুন: 

এনএএন টিভি

Share this news as a Photo Card