আসন্ন ঈদুল ফিতরে বিশেষ ছুটি থাকছে না। একদিন বিশেষ ছুটি দেওয়া হলে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারতেন।
এ ছাড়া এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দু’দিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়।
এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।
এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবেকদরের ছুটি।
তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। কেউ যদি ওইদিন ছুটি নেন সে ক্ষেত্রে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন।
এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।
আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি একদিন বাড়বে।
আরও পড়ুন:
- চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু রাবির ভর্তি পরীক্ষার
- জাবির ডেপুটি অনুমতি ছাড়া ষষ্ঠ সমাবর্তনের নিমন্ত্রণপত্র
- বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে সন্দেহজনক দুই যুবককে খুঁজছে গোয়েন্দারা
- ডিএনসিসির মনিটরিং টিম অভিযানে আসে খিলগাঁও মার্কেটে
- সরবরাহ বাড়ায় হবিগঞ্জে কমেছে মাছের দাম
- জামালপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু
- আইপিএল খেলতে আজ দেশ ছাড়ছেন লিটন
- শারীরিক অবস্থার উন্নতি নেই ডা. জাফরুল্লাহর
- শ্বাশুড়ির সামনেই স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী
- ঈদে মোটরসাইকেল পদ্মা সেতু ছাড়া সব মহাসড়কেই চলবে
এন এ এন টিভি
