মানবদেহ সুস্থ ও সচল রাখতে একজন মানুষের মোট ১৩টি ভিটামিনের প্রয়োজন রয়েছে। এক একটি ভিটামিন মানবদেহে ভিন্ন ভিন্ন চাহিদা পূরণ করে। শরীরে ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, অস্থিরতার মতো নানা সমস্যা সৃষ্টি হয়।
হরেক রকম ফলফলাদি ছাড়াও সবজিতেও ভিটামিনে কিন্তু ভরপুর থাকে। জেনে নিন কোন কোন সবজি ডায়েটে রাখলে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন পাবেন?
পালং শাক
এই শাকে ভিটামিন এ, সি, কে ভরপুর মাত্রায় থাকে। খাদ্য তালিকার শুরুতেই এই শাক রাখা উচিত।
তবে এর পাশাপাশি ডাল থেকে মাংসের পদেও এই শাক ব্যবহার করে খাদ্য সহজলভ্য ও সুস্বাদু করা যায়।
সর্ষে শাক
এই শাক কিন্তু ভিটামিন এ, সি, কে-র ভাল উৎস। সাধারণত শীতকালে বাজারে এই শাক বেশি ওঠে। টাটকা সর্ষে শাকের স্বাদ যেমন ভাল, স্বাস্থ্যের জন্য ততটাই পুষ্টিকর।
কাঁচা মরিচ
শুকনো মরিচ বা গুঁড়ো মরিচের তুলনায় কাঁচা মরিচ বেশি স্বাস্থ্যকর। তাই রান্নায় কাঁচা মরিচ ব্যবহার করা উচিত।
কেবল ঝাঁজ আর স্বাদ বৃদ্ধি করে না, শরীর চাঙ্গা রাখতেও কাঁচা মরিচ বেশ উপকারী। এটিও ভিটামিন সি-এর অন্যতম উৎস।
ধনেপাতা
শরীরে ভিটামিনের ঘাটতি মেটাতে রান্নায় বেশি করে ধনেপাতা ব্যবহার করতে পারেন।
ধনেপাতার চাটনি বানিয়ে রেখে দিতে পারেন। স্বাদবদল হবে, আবার শরীরও চাঙ্গা থাকবে।
মেথি শাক
স্বাদে খানিকটা তেঁতো হলেও মেথি শাকে ভাল মাত্রায় ভিটামিন থাকে।
মেথি শাক দিয়ে সবজি না বানিয়ে মেথির পরোটা ও অন্যান্য নোনতা পদও বানিয়ে ফেলতে পারেন।

Comments are closed.