সালাদের নাম শুনলে প্রথমেই শসা, গাজর আর টমেটোর চেহারাই ভেসে ওঠে। এবার প্রতিদিনের একি রকম সালাদের পরিবর্তে ভিন্ন স্বাদের সালাদ বানিয়ে নিন। এটি তৈরি করাও খুব সহজ।
উপকরণ
অলিভ অয়েল ১/৩ কাপ, পানি ২ টেবিলচামচ, তাজা ধনেপাতা ২ মুঠো, অর্ধেকটা লেবুর রস, রসুন (মিহিকুঁচি) ২ টেবিলচামচ, লবণ ১/৪ চা চামচ বা স্বাদমতো ও ভিনেগার ২ টেবিল চামচ।
পদ্ধতি :
সবগুলো উপাদান একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করতে হবে। ঘন মিহি পেস্ট না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। ফ্রিজে রেখে বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন।
