বর্তমান সময়ে পুষ্টিকর খাবারেও সন্তানের ওজন কম, কী করবেন?

বর্তমান সময়ে শিশুদের বেশিরভাগই মুটিয়ে যাচ্ছে। কিন্তু এমন অনেক শিশুই আছে যাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পরও তাদের ওজন বাড়ছে না। এমন পরিস্থিতিতে বিচলিত না হওয়ার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, শিশুরা রোগা বা তাদের দেহের কাঠামো সরু হওয়ার মানেই তাকে ‘রোগা’ বলে সম্বোধন করা যাবে না। কারণ হিসেবে তারা বলছেন, বাবা মা কিংবা পারিবারিক জিনগত কারণে শরীরের এমন গঠন হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় যদি ভ্রূণ সঠিক ভাবে না বাড়ে, মায়ের শারীরিক কোনও সমস্যা থাকে সেক্ষেত্রে জন্মের সময়েই শিশুর ওজন কম হয়। এ ছাড়া অন্তর্নিহিত শারীরিক কোনও কারণ ছাড়াও কিন্তু শিশুদের ওজন কম হতেই পারে।

পুষ্টিবিদরা বলছেন, সন্তান জন্মের পর পুষ্টিকর খাবার খাওয়ার পরও সন্তান রোগা হলে চিন্তার কোনও কারণ নেই। বাবা মা মূলত শিশুকে নিয়ে চিন্তায় তখনই পড়ে যখন বয়স এবং ওজন অনুযায়ী ‘বডি মাস ইনডেক্স’ বা ‘বিএমআই’৫-এর নীচে হয়।

তখন শিশুর চেহারায় রোগাভাব চলে আসে। তাছাড়া রোগা হওয়ার মানে এই নয়, শিশুর বিশেষ কোন সমস্যা রয়েছে। অনেক সময় পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি খেলেও শরীরে সব যৌগের পুষ্টি সঠিক মাত্রায় পৌঁছায় না। যার ফলে শিশুকে পাতলা দেখায়।

এমন সমস্যায় অভিভাবকদের খুঁজে বের করতে হবে, শরীরে সব যৌগের পুষ্টি সঠিক মাত্রায় শরীরে না পৌঁছানোর সঠিক কারণ। কারণ খুঁজে পেলে সে অনুযায়ী নিতে হবে শিশু বিশেষজ্ঞের উপদেশ।

Share this news as a Photo Card