বিশেষ দিন উপলক্ষে অনেকেই অনেক কিছু তৈরি করেন তার মধ্যে হালুয়া-বরফি অন্যতম। অনেকেই তৈরি করেন মজাদার সব খাবার এর ভীতর গাজরের হালুয়া অন্যতম। কখনো কখনো এগুলো সামাজিক রীতিতে পরিণত হয়।
উপকরণ
গাজর – ১ কেজি
দুধ – ১/২ লিটার
ঘি – ৫/৬ চা চামচ
এলাচ- ৭/৮টি
কিসমিস – ১ টেবিল চামচ
চিনি – ৬ চা চামচ
বাদাম কুঁচি – ১ টেবিল চামচ
দারচিনি – ২/৩ টা
খেজুর কুঁচি – ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
(১) প্রথমে গাজরগুলো গ্রেট করে নিবো।
(২) তারপর দুধের মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে ঘন করে জাল দিতে হবে।
(৩) তারপর একটি প্যানে ঘি গরম করে তাতে গ্রেট করা গাজর দিয়ে হালকা আঁচে ১০-১৫ মিনিট ভেঁজে নিতে হবে।
(৪) ভাঁজা হয়ে গেলে তাতে চিনি এবং ঘন দুধ মিশিয়ে নাড়তে থাকুন।
(৫) দুধ একটু শুকিয়ে গেলে তাতে বাদাম কুঁচি এবং খেজুর কুঁচি দিয়ে নামিয়ে নিন।
হয়ে গেলো মজাদার গাজরের হালুয়া। অল্প সময়ে তৈরি হয়ে গেলো খুব সহজেই মজাদার গাজরের হালুয়া।


Comments are closed.