গরমকালে মেকআপ করার সময় একটু বেশি সতর্ক হওয়া প্রয়োজন। কারণ অতিরিক্ত গরমে মেকআপ গলে গিয়ে নষ্ট হয়ে যায়।
তাই মেকআপ করার সঙ্গে আপনাদের উচিত কয়েকটি টিপস অনুসরণ করা।
টিপস ১
অয়েলি স্কিন যাদের তাদের মেকআপ করার আগে অবশ্যই একটা দিক খেয়াল রাখতে হবে সেটা হল ত্বক পরিষ্কার করা।
কোন ভালো অয়েলি স্কিনের ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিন।
ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা হয়ে গেলে একটা টিস্যু পেপারের সাহায্যে মুখের অতিরিক্ত অয়েল মুছে ফেলুন।
টিপস ২
ত্বক পরিষ্কার হয়ে গেলে মেকআপের দ্বিতীয় স্টেপ হল গোলাপ জল ব্যবহার করা।
গোলাপ জল যেকোনো ত্বকের জন্য খুব উপকারী আর এটি পুরো দিনের জন্য ত্বক করে রাখে তরতাজা।
যাদের অয়েলি ত্বক তাদের গরমে খুব দ্রুত নষ্ট হয়ে যায়।
তাই মেকআপ দীর্ঘক্ষণ সেট রাখার জন্য অবশ্যই গোলাপ জলে স্প্রে করে নিন।
টিপস ৩
গোলাপ জল লাগানো পরে আপনার তব একটু ময়শ্চারাইজ করে নিন।
এতে মুখের আর্দ্রতা বজায় থাকবে। তাছাড়াও মেকআপ করার আগে ময়শ্চারাইজিং করা খুব প্রয়োজন।
টিপস ৪
অয়েলি স্কিনের উপর আগে প্রাইমার লাগানো অত্যন্ত জরুরী, এটা মুখের অতিরিক্ত তেল কমাতে সহায়তা করে।
এছাড়াও ত্বকে প্রাইমার লাগালে মেকআপ দীর্ঘস্থায়ী হয় এবং ফাউন্ডেশনটি লং লাস্টিং হয়।
টিপস ৫
প্রাইমারের পর এবার মুখে ফাউন্ডেশন লাগানোর সময়।
তবে ফাউন্ডেশন লাগানোর আগে আপনার ত্বকের কালারের সঙ্গে মানানসই ফাউন্ডেশন বেছে নিন।
এবার ফাউন্ডেশনের সঙ্গে সামান্য পরিমাণ অয়েল ফ্রি ক্রিম মিশিয়ে নিন।
একটি স্পঞ্জে ফাউন্ডশন নিয়ে হালকা ভাবে মুখে আপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিন।
ফাউন্ডেশন যত ভালোভাবে ব্লেন্ড করবেন তত ভালো এবং দীর্ঘস্থায়ী হবে।
টিপস ৬
চোখের নীচে ডার্ক সার্কেল ধাকার জন্য কনসিলার চমৎকার কাজ করে।
প্রথমে হাতের আঙুলের সাহায্য কনসিলার চোখের চারপাশে লাগিয়ে একটি স্পঞ্জের দ্বারা ব্লেন্ড করে নিন।
অয়েলি ত্বকের জন্য মেবেলিন ফিট মি কনসিলার খুব ভালো।
টিপস ৭
ফাউন্ডেশন এবং কনসিলার লাগানোর পরে ফেস পাউডার দিয়ে সেট করে নিলেই আপনে রেডি।
অয়েলি ত্বক যাদের তারা উপরের পদ্ধতিতে মেকআপ টিপসগুলি গরমকালে অবশ্যই ট্রাই করে দেখবেন।
