ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য দেওয়ায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ইমান আলী শেখকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্য দেন।
সুপ্রিমকোর্ট ও আইন মন্ত্রণালয় সূত্র প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, শুক্রবার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিচারক ইমান আলী বলেন, নবী-রাসুলগণ আল্লাহর সঙ্গে কথা বলে ওহী নাযিল করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা।
তিনি আরও বলেন, আল্লাহ, ঈশ্বর, ভগবান সবই কৃত্তিম। কেউ রিয়েল নয়।
বিচারক ইমান আলী শেখের এমন বক্তব্যের প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে
রোববার শেরপুর জেলা ডিসি অফিসের সামনে জেলার সব মুসলিম জনতার মিছিল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
বিচারক ইমান আলী শেখের বিরুদ্ধে এর আগেও একাধিক বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
- মিথিলার ‘প্রেমে পড়া বারণ’
- আগুনের পর খুলেছে নিউ মার্কেট তবে বন্ধ চন্দ্রিমা
- মেকআপ তোলার সঠিক নিয়ম
- নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- যান চলাচলের জন্য খুলল নিউমার্কেটের সামনের রাস্তা
- একদিন পর সম্পূর্ণ নির্বাপণ হয়েছে নিউ মার্কেটের আগুন
- সুদানে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৬
- টিপু-প্রীতি হত্যা মামলার প্রতিবেদন পিছিয়ে ১৫ জুন
- চিকিৎসক ও বিসিএস ক্যাডারের পর এবার চিত্রনায়িকা মাহা
- পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা
- ঈদের কেনাকাটা নিয়ে অভিমান; গৃহবধূর আত্মহত্যা
এন এ এন টিভি
