মিথিলার ‘প্রেমে পড়া বারণ’

টালিউডের ‘সোয়েটার’ সিনেমার ‘প্রেমে পড়া বারণ’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। ‘ত্রিভঙ্গ’ ‍সিনেমা অভিনেত্রী মিথিলা মালকর এবার সেই বাংলা গানটিই গেয়েছেন। 

মারাঠি কন্যা বাংলা গানটি যে বেশ মন দিয়ে শিখেছেন তা শুনেই বোঝা গিয়েছে।

সেলফি ক্যামেরায় নিজেই ভিডিও বন্দি করেছেন গানটি। তার বাঙালি ভক্তরা ইতিমধ্যেই গানটি শেয়ার করতে শুরু করেছেন নেট মাধ্যমে।

তবে এই প্রথম নয়, এর আগেও বাংলা গান গেয়েছেন মিথিলা।

‘অন্তহীন’ ছবির ‘ফেরারি মন’ গেয়ে আপলোড করেছিলেন কোনো এক বৃষ্টির দিনে।

লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গান, ‘না যেও না-রজনী এখনও বাকি’ গানটিও আয়ত্ত করে ফেলেছেন মিথিলা। সেই গানও শুনেছেন তার ভক্তরা।

এবার তাঁর ‘প্রেমে পড়া বারণ’ শুনে যেন আরও বেশি করে প্রেমে পড়ে যাচ্ছেন দর্শকরা।

আরও পড়ুন:

এন এ এন টিভি