আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (১৬ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ইয়াছিন শিকদার।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম।
গত বছরের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়।
এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজ ছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্নাও গুলিবিদ্ধ হন।
আরও পড়ুন:
- চিকিৎসক ও বিসিএস ক্যাডারের পর এবার চিত্রনায়িকা মাহা
- পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা
- ঈদের কেনাকাটা নিয়ে অভিমান; গৃহবধূর আত্মহত্যা
- মুজিবনগর দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা
- ফারদিন হত্যা মামলার তদন্তের দায়িত্বে ‘সিআইডি’
- এবার মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের ‘নন্দিনী’
- ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করছে পোল্যান্ড
- পাঁচ দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
- ঈদযাত্রা আরামদায়ক করতে ৯ জোড়া বিশেষ ট্রেন চালু
- তীব্র দাবদাহে উপকূলে হঠাৎ ঘন কুয়াশা!
- দুবাইয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুন; নিহত ১৬
