সুদানের সেনাবাহিনী ও একটি আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে রাজধানী খার্তুমে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৯৫ জন।
দেশটির চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, আশপাশের শহর ও অঞ্চলে কমপক্ষে ৫৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এ ঘটনায় কয়েক ডজন সামরিককর্মী মারা গেছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দারফুরসহ অন্যান্য অঞ্চলেও সহিংসতার খবর মিলেছে।
প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে আরএসএফ।
অবশ্য এ দাবি নাকচ করেছে দেশটির সেনাবাহিনী।
দেশটির পশ্চিমাঞ্চলের কাবকাবিয়ার সামরিকঘাঁটিতে দুপক্ষের গোলাগুলিতে প্রাণ গেছে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মীর।
এক বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, তারা উত্তরের শহর মেরোওয়ে এবং পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর দখল করেছে।
সেখানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
খার্তুমের বাসিন্দারা বিবিসিকে তাদের আতঙ্ক ও ভয়ের কথা জানিয়েছেন। একজন বর্ণনা করেন তার পাশের বাড়িতে গুলি চালানো হয়েছে।
জেনারেল বুরহান ২০২১ সালের ডিসেম্বরে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই দেশটিতে রাজনৈতিক তোলপাড় চলছে।
আরও পড়ুন:
- চিকিৎসক ও বিসিএস ক্যাডারের পর এবার চিত্রনায়িকা মাহা
- পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা
- ঈদের কেনাকাটা নিয়ে অভিমান; গৃহবধূর আত্মহত্যা
- মুজিবনগর দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা
- ফারদিন হত্যা মামলার তদন্তের দায়িত্বে ‘সিআইডি’
- এবার মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের ‘নন্দিনী’
- ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করছে পোল্যান্ড
- পাঁচ দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
- ঈদযাত্রা আরামদায়ক করতে ৯ জোড়া বিশেষ ট্রেন চালু
এন এ এন টিভি
